লাভক্রাফট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
লাভক্রাফট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৮ মার্চ, ২০১৯

POST NO. 28 এইচ.।পি.লাভক্রাফট এর "দ্য স্ট্রেঞ্জার"

বন্ধুরা!নিয়ে এলাম লাভক্রাফট এর কাহিনি "দ্য আউটসাইডার অবলম্বনে পরিবেশিত এই কমিকটি।
মূল কাহিনিটি লাভক্রাফট লেখেন ১৯২১ সালের মার্চ থেকে অগষ্ট মাসের মধ্যে।।এটি সর্বপ্রথম প্রকাশিত হয়  "Weird Tales" পত্রিকার  ১৯২৬ সালে।
 ["The Outsider" combines horror, fantasy, and gothic fiction to create a nightmarish story, containing themes of loneliness, the abhuman(Abhuman is a term used to distinguish a separation from normal human existence. This is different from inhuman, which typically connotes an ethical or moral separation from others.
The term was used by William Hope Hodgson in his novel The Night Land and his Carnacki stories.[1][2][3] Similar concepts, although not the term itself, also appear in the works of Arthur Conan Doyle, Rudyard Kipling, and Bram Stoker among other notable American and British authors.[4]), and the afterlife. Its epigram is from John Keats' 1819 poem "The Eve of St. Agnes".]
- 
উইকিপিডিয়া থেকে।
কাহিনিটির মূল প্রচ্ছদ



                এখান থেকে ডাউনলোড করুন

বুধবার, ৬ মার্চ, ২০১৯

POST NO.26 এইচ.।পি. লাভক্রাফট-এর "দ্য উইন্ডো

বন্ধুরা,আজকে আপলোড করলাম এইচ .পি লাভক্রাফট-এর লেখা একটি কবিতা!
আরে না না,ঘাবড়াবেন না।আজকে থাকছে একটি কমিক্স।আসলে এই কমিক্সটি লাভক্রাফট-এর একটি কবিতা থেকে করা হয়েছে।। কবিতার নাম "দ্য উইন্ডো"
কবিতাটি তিনি লেখেন অনেক ছোট বেলায়।যখন তিনি তাঁর ঠাকুর্দার সাথে থাকতেন।ছোট থেকেই লাভক্র্যাফট-এর অতিপ্রাকৃত ও আঁধারে ঘেরা রহস্য নিয়ে খুব উৎসাহ ছিল।এই কবিটাটি তার প্রমাণ।

কবিতাটির কমিক রূপায়ন করেছেন রিচার্ড করবিন।আর বাংলা অনুবাদ করেছেন আমার ভাতৃপ্রতিম  বন্ধু লুৎফুল কাইজার।

                                             প্রচ্ছদটি বানালাম
লাভক্রাফট-এর লেখা মূল কবিতাটি

   এখান থেকে ডাউনলোড করুন



রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯

POST NO.17 ড্যাগন


“The oldest and strongest emotion of mankind is fear, and the oldest and strongest kind of fear is fear of the unknown”.

হ্যাঁ!ঠিক তাই।‘ভয়’, মানুষের এক আদিম ও শক্তিশালী আবেগ।আর এই আবেগকে নিয়েই আমাদের জীবন ধারণ।ভয় পেতে আমরা সবাই ভালোবাসি!ভালোবাসি রোমাঞ্চিত হতে!আর সেই ভয়ের উৎস যদি থাকে অন্য কোনো অজনা অচেনা দুনিয়ায়,তাহলে তো কথাই নেই!

ওপরের উক্তিটি পড়ে আপনারা এতক্ষণে বুঝেই গেছেন,আজ আমি কার কথা বলছি।হ্যাঁ,বন্ধুরা ঠিক ধরেছেন।আমি আজকে বলছি হরর ফিকশান জ্যঁরের যুগ পুরুষ হাওয়ার্ড ফিলিপস লাভক্রাফট-এর কথা।এই বিখ্যাত আমেরিকান লেখকের জন্ম ১৮৯০ সালের ২০শে অগষ্ট।আমেরিকার রোড আইল্যান্ড অঞ্চলে।তিনি মূলত লিখেছেন ভয়াল ভৌতিক ছোট গল্প-আর আমাদের সামনে খুলে দিয়েছেন অজানা অচেনা রহস্যময় এক জগতের দ্বার।১৫ ই মার্চ ১৯৩৭ সালে এই সাহিত্যিক শেষ নিঃশাস ত্যাগ করেন।

“ড্যাগন” নামক ছোট গল্পটি প্রথম প্রকাশিত হয় ১৯১৭ সালের জুলাই মাসে বিখ্যাত “ভ্যাগরান্ট” পত্রিকায়।এটিই তাঁর প্রথম কাহিনি যেটি তিনি মুলত লিখেছিলেন প্রাপ্তবয়ষ্কদের জন্যে।পরে এটি কমিক্স আকারে প্রকাশিত হয় মার্ভেল কমিক্স এর “ওরারিড টেলস “ পত্রিকায়।কিন্তু আজকে যে কমিক্সটি আমি দিতে চলেছি,সেটি সম্পূর্ণ নতুন আঙ্গীকে প্রকাশিত হয় “ম্যাক্স কমিক” এর “হান্টস অব হরর” এই কমিক সিরিজের বইতে।লাভক্রাফট-এর এই ছোট গল্পটিকে আধুনিক ভাবে নিজের চিত্র শৈলীর মাধ্যমে পরিপূর্ণ করেন বিখ্যাত চিত্রশিল্পী রিচার্ড করবিন। সেই কমিক্সটিকেই সম্পূর্ণ বাংলা ভাষায় আমাদের সামনে উপস্থাপণ করেছেন আমার ভাতৃপ্রতীম বন্ধু লুৎফুল কায়সার।লুৎফুল থাকেন ওপার বাংলায়।।উনি একজন নাম করা লেখক ও অনুবাদক।কমিক্সের প্রতি আমাদের দুজনের টান আমাদের মধ্যে আলাপের প্রধান সেতু বন্ধন হিসেবে কাজ করেছে।ফেসবুক-এর মাধ্যমে আমাদের আলাপ।ওঁনার অনূদিত সাহিত্য পড়ার ইচ্ছে আমার অনেক দিনের।এই কমিক্সটির মাধ্যমে সেই ইচ্ছে কিছুটা হলেও পূর্ণ হোলো।ওঁনার এই শৈলীকে আমার ব্লগে স্থান দিতে পেরে আমি খুব আনন্দিত আর আপ্লুত।ওঁনার প্রস্তাবটি না পেলে আমি এটা করতে পারতাম না।
তাহলে আসুন, নীচের
link থেকে Download   করে পড়ে ফেলুন লুৎফুলের অনূদিত এই কমিক্সটি...    http://www.mediafire.com/file/c1m87khcji88k8x/DAGON+%28LUTFUL+KAISER%29.pdf