হী-ম্যান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হী-ম্যান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৮ মার্চ, ২০১৯

POST NO. 27 হী-ম্যান ব্রহ্মান্ডের অধিপতি-"রক্ষাকারী বন্ধু"

বন্ধুরা! আজকে আবার হাজির হলাম আপনাদের কাছে হী-ম্যানের এই কমিক্সটি নিয়ে।।কিছু ব্যক্তিগত কারণ বশতঃ পোষ্ট দিতে দেরী হলো।।
এবার আসি আসল কথায়।আমি ও আমার ব্লগার বন্ধু স্বাগত দত্ত বর্মন -এর ইচ্ছে,Mattel থেকে প্রকাশিত হী-ম্যান-এর (বাংলা অনুবাদে অপ্রকাশিত) কমিক্স গুলিকে বাংলায় অনুবাদ করে আপনাদের সামনে হাজির করা।সেই লক্ষ্য পূরণের জন্যে আমি এর আগেও দুটি কমিক্স দিয়েছি এই ব্লগে।।সেটা আপনারা আগের পোষ্ট এ পেয়ে যাবেন।(lebel দেখুন)।
আজ থাকলো এই তিন নম্বর কমিক্সটি।এর পরে আরও আসবে এক এক করে।কিন্তু একটু ধৈর্য্য ধরতে হবে।আমার একার পক্ষে এই কর্মযজ্ঞ সমাধা করা কঠিন  হলেও অসম্ভব নয়! আমি যত দ্রুত পারি পোষ্ট করার চেষ্টা করবো।আপনারা আমার পাশে থাকুন।ধন্যবাদ।

                           ডাউনলোড করুন
          কেমন লাগলো অনুবাদ,সেটা কমেন্ট বক্স-এ অবশ্যই জানাবেন।আমি উৎসাহ পাবো। 

সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

POST NO. 19 হী ম্যান- ব্রহ্মান্ডের অধিপতি-কেলডরের সন্ধানে

১৯৮৬ সাল থেকে প্রকাশিত ম্যাটেল এর হী-ম্যান মিনি কমিক্স সিরিজের বেশীর ভাগ কাহিনি ডায়মন্ড কমিক্স-এ বেরিয়েছে।কিন্তু কিছু গল্প ডায়মন্ডড কমিক্স বের করেনি।আমার লক্ষ্য সেই সব অপ্রকাশিত (ভারতীয় ভাষায়)কাহিনি গুলিকে বাংলায় অনুবাদ  করে আমার ব্লগে প্রকাশ করা!আজ থাকলো হী ম্যান-এর এই কমিক্স টি আমার বন্ধুদের জন্যে!

                                নীচের link থেকে ডাউনলোড করুন
                http://www.mediafire.com/file/0g8n35il5pqdban/HE-
                    MAN+%28KELDORER+SONDHANE%29.pdf

মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

POST NO.8 হী-ম্যান ব্রহ্মান্ডের অধিপতি র‍্যাম ম্যান-এর প্রতিঘাত

"বাই দ্য পাওয়ার অব গ্রেস্কাল"......আজ থাকছে হী-ম্যানের এই কমিক্সটি।১৯৮২ সালে Mattel Company যখন তাদের M.O.T.U(Masters Of The Universe) Series এর খেলনা (Action Figures)গুলি বার করত,তখন তার সাথে D.C Comics থেকে প্রকাশিত একটি করে মিনি কমিক্সও থাকত।ডায়মন্ড কমিক্স সেই মিনি কমিক্স গুলির বেশ কয়েকটি (মোট ১২ টা) বাংলা ভাষায় প্রকাশিত করেছিল।আজকের এই গল্পটি কিন্তু বাংলা ভাষায় এর আগে কোথাও প্রকাশিত হয়নি।তাই আপনাদের সকলের জন্যে আমি গল্পটি বাংলায় অনুবাদ করে নিয়ে আসলাম।নীচের Link থেকে ডাউনলোড করে পড়ে ফেলুন এটারনিয়ার মহাশক্তিধর মানুষটির কাহিনি।Comment Box  এ নিজেদের মূল্যবান মতামত জানাবেন।

http://www.mediafire.com/file/n3d5933isc2w815/HE-MAN+MASTERS+OF+THE+UNIVERSE+%7BBENGALI%7D.zip